× Banner
সর্বশেষ
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ

নিরাপদ মহাসড়ক গড়ার লক্ষ্যে আলোচনা সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

লক্ষন চন্দ্র বর্মন, রংপুর: দেশের সড়ক ও মহাসড়ক গুলোতে নানা কারণে সড়ক দূর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ নিহত হচ্ছে, আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, পরিবারের উপার্জশীল সদস্যরা কর্মক্ষমতা হারিয়ে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

যাহা জাতীয় অগ্রগতির পথে বাধাঁ সৃষ্টি করছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে রংপুর বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে রংপুর – ঢাকা মহাসড়ক এর পার্শ্বে মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় অটো বাইক মালিক চালক শ্রমিকদের নিয়ে ০২ ফেব্রুয়ারী সকাল ১১. ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার, বগুড়া রিজিয়ন, জনপ্রতিনিধি মোঃ জাকির হোসেন সরকার, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান, রংপুর সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরসহ স্থানীয় প্রেস ক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, মোঃ আব্দুল মজিদ মিয়া প্রমূখ।

আটো বাইক মালিক চালক শ্রমিকদের প্রতিনিধি সোহান, শহিদুল, রোকন তাদের বর্তমান সমস্যা সম্পর্কে বলেন এবং পুলিশ প্রশাসনের নিকট হয়রানী নিরসনে অনুরোধ জানান।
আলোচনা সভায় সচেতনতা মূলক বিশেষ বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জাকির হোসেন সরকার, তিনি বলেন সড়ক দুর্ঘটনা কমাতে ও নিরাপদ মহাসড়ক তৈরী করতে আমাদের সকলকে সড়ক ব্যবহারের নীতি ও আইন কানুন জনতে এবং মেনে চলতে হবে,

নিজে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতনে সাহায্য করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..