× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

স্টাফ রিপোর্টারঃ জয়

আমার বাবা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ছোট্ট বেলায় বাবার সাথে,
গিয়েছি নানুর বাড়ি,
 পথ ঘাট ছিল না ভালো,
ছিল না অটো গাড়ি।
আল পথে  আর মেঠো  পথে,
আরো বালুর মাঠ পেড়িয়ে।
নানুর বাড়ি যেতে হয় যে,
পায়ে হেটে হেটে।
অনেক দুরে মোল্লা পাড়ায়
আমার নানুর বাড়ি।
দুইধারে তার নারিকেল গাছ
আছে সারি সারি।
সুপারির গাছ আছে সেথায়,
আম কাঁঠাল লিচু আর
আমলকী ‘ র সারি।
সব পেরিয়ে যেতে হয়,
আমার নানুর বাড়ি।
হেঁটে যেতে  পাও ব্যাথা হয়,
কষ্ট হয় অনেক।
বাবা আমায় নেয় ঘাড়ে তাঁর,
পিঠে নেয়  ক্ষণেক।
কোলে  তুলে নেয় বাবা,
ব’লে  আদর সোহাগ করি।
আসছে যাদু আর অল্প,
ঐ যে, নানুর বাড়ি।
বাবা আমার আদর করে
বলে খোকা ওরে।
কয়দিন পরই মেলা বাড়ি,
যাবো নিয়ে তোরে।
মেলায় নতুন অনেক খেলনা
বেড়ায় হাতি ঘোড়া  বাঘ।
মজার মজার খেলনা আরো,
দেখে খাবি তাক।
   স্কুলে যাবার সময় বাবার
পকেট থেকে  দুই চারটি
নিতাম টাকা বাবাকে না বলে,
বুঝতে পারে বাবা।
গাল-মন্দ করতোনা বাবা,
মিষ্টি হাসি বলে।
ওরে পাঁজি অনেক বড়ো,
 দুষ্ট হয়েছিস ওরে।
আজকে আমার বাবা নাই,
বাবা-র কথা বেশি মনে পড়ে।
আমার বাবার মতো বাবা,
আর পাবো না তিন ভূবন  পরে।
মোঃ জাবেদুল ইসলাম


এ ক্যটাগরির আরো খবর..