× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

নিজস্ব প্রযুক্তি ও জ্ঞান দিয়ে বাংলাদেশ একদিন মহাকাশ জয় করবেঃ প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আনন্দিত সেকথা আজ নিজের মুখে বললেন তিনি।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, এতদিন আপনারা দেশের বাইরে টাকা পাঠাতেন। এখন আপনাদের অনেক টাকা বেঁচে গেলো। ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমগুলোর আরও অনেক বাধা দূর হবে। আমরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছি তাই পরনির্ভরশীলতা থাকবে না।শেখ হাসিনা

তিনি এটাকে অর্থ উপার্জনের একটি মাধ্যম বলে ও মনে করেন। শেখ হাসিনা বলেছেন, আমরা আশপাশের দেশগুলোর কাছেও অফার করেছি। তারাও চাইলে ভাড়া নিতে পারবে এর ট্রান্সপন্ডার।

তিনি বিশ্বাস করেন, প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে অনেক সহজে বার্তা পৌঁছানো যাবে, নিজস্ব প্রযুক্তি ও জ্ঞান দিয়ে বাংলাদেশ একদিন মহাকাশ জয় করবে।

গণমাধ্যমের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে কথা না বললে আকর্ষণ থাকবে না- এমন ধারণা প্রচলিত আছে। আপনারা করতে পারেন সেটা, তাতে আমার কোনও সমস্যা নেই। তবে মিথ্যা অপপ্রচার যেন না হয় দয়া করে সে ব্যাপারে সতর্ক থাকবেন। এমন কিছু করবেন না যাতে মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।

তিনি বলেন, দেশের জন্য গেল ১০ বছরে অন্তত আমরা কিছু কাজ তো করেছি, সেটা তো অস্বীকার করতে পারবেন না। সেটা একটু প্রচার করবেন। যেটুকু ভালো কাজ করেছি সেটুকু প্রচার করুন, এটুকু আমি চাইতেই পারি। তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। যাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে।

দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনও ছাড় দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..