নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: গোসল করতে গিয়ে নিখোঁজ মাগুরার কলেজছাত্র প্লাবন আহমেদের লাশ উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াকাটাসংলগ্ন সাগরের এক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নুরুজ্জামান নামে এক জেলের জালে প্লাবনের লাশ পাওয়া যায়। প্লাবন আহমেদ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। গত বৃহস্পতিবার নেওয়াজ ও প্লাবন কুয়াকাটায় বেড়াতে আসেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মীর ফসিউর রহমান জানান, মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে কলেজছাত্র প্লাবন তার বন্ধু নেওয়াজের সঙ্গে শুক্রবার দুপুরে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর শনিবার সকালে এক জেলের জালে তার লাশ পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।