× Banner
সর্বশেষ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের তথ্য দেওয়ায় নারী চিকিৎসককে হত্যার হুমকি- থানায় সাধারণ ডায়েরি বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি -সমাজকল্যাণ মন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি – সমাজকল্যাণ মন্ত্রী বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ – শিক্ষামন্ত্রী সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন

পিআইডি

নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ মে, ২০২৬
হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২০তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আটটি প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। সভায় জানানো হয়, বিদ্যমান বিধি অনুসারে অঞ্চলটি জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্থানীয় রাজস্ব আয়, বাণিজ্যিক গুরুত্ব, ভৌত অবকাঠামোগত সুবিধাদি এবং আয়তন বিবেচনা করে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মানদণ্ড অর্জন করেছে। বগুড়া পৌরসভার আয়তন ৬৬.৭৯ বর্গ কিলোমিটার। জনশুমারী ও গৃহগণনা ২০২২, অনুসারে বগুড়া পৌরসভার স্থায়ী জনসংখ্যা ৪,২২,৯০০ জন। প্রকৃতপক্ষে এ পৌরসভায় ১০ লাখ মানুষের বসবাস। বগুড়া পৌরসভার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৬,০৮০ জন। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হওয়ায় বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে এর ১৮টি ইউনিয়নের মধ্য হতে সাতটি (সাহারবিল, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, বদরখালী ও ভেওলা মানিকচর) ইউনিয়নের সমন্বয়ে ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে এর ১2 টি ইউনিয়নের মধ্য হতে পাঁচটি (ময়দানহাট্টা, শিবগঞ্জ (আংশিক), দেউলী, সৈয়দপুর ও মোকামতলা) ইউনিয়নের সমন্বয়ে ‘মোকামতলা’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে এর ২২টি ইউনিয়নের মধ্য হতে ছয়টি (রুহিয়া, আখানগর, রাজাগাঁও, ঢোলারহাট, রুহিয়া পশ্চিম ও সেনুয়া) ইউনিয়নের সমন্বয়ে ‘রুহিয়া’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে এর ২২টি ইউনিয়নের মধ্য হতে পাঁচটি (বড়গাঁও, বালিয়া, আউলিয়াপুর, দেবীপুর ও শূখানপুখুরী) ইউনিয়নের সমন্বয়ে ‘ভূল্লী’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে এর ২১টি ইউনিয়নের মধ্যে নয়টি (বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী দিঘলী, মান্দারী ও কুশাখালী) ইউনিয়নের সমন্বয়ে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের পেকুয়া মৌজা ও মেহেরনামা মৌজাকে নিয়ে পেকুয়া পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের পশ্চিম জাহাঙ্গীরাবাদ, জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়নপুর, সন্যাসী ধোন্দাকোলা; শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই; এবং শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের আঁচলাই এই আটটি মৌজাকে শিবগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত করে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করা হয়। বিদ্যমান বিধি অনুযায়ী জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্থানীয় আয়ের উৎস, অকৃষি পেশার শতকরা হার এবং এলাকার অর্থনৈতিক গুরুত্বসহ পৌরসভার সীমানা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হওয়ায় শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের এ প্রস্তাব অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..