× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

নিউজিল্যান্ডের দর্শকরা আমিরকে দুয়ো দিল

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: পাঁচ বছরের নির্বাসন শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। ঘরোয়া লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চোখে ধাঁধানো পারফরম্যান্সে তিনি জায়গা করে নিয়েছেন পাকিস্তান জাতীয় দলে। আর আমিরের প্রত্যাবর্তনের ম্যাচে নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান।

জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই জয় পেলেও নিউজিল্যান্ডের মতো দেশে কিছুটা অস্বস্তিতে পড়েন আমির। শুক্রবার অকল্যান্ডের ওই ম্যাচে ১৬ রানে জয় পায় পাকিস্তান। ম্যাচে বল করার সময় স্বাগতিক দর্শকরা আমিরকে উদ্দেশ করে চিৎকার চেঁচামেচি ও অবজ্ঞাসূচক ধ্বনি উচ্চারণ করে বলে দাবি পাকিস্তানি খেলোয়াড়দের।

অকল্যান্ডে শুরুতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের ৬১ রানে ভর করে ১৭১ রান করে পাকিস্তান। পরে শহীদ আফ্রিদির অলরাউন্ডিং নেতৃত্বে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ওই ম্যাচে ৪ ওভারে ৩১ রানের খরচায় ১ উইকেট পান আমির। বল করার সময় কিউই দর্শকরা আমিরকে দুয়ো দেন বলে দাবি করেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

আকমল বলেন, ‘নিউজিল্যান্ডের মানুষ বেশ অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ। তারা ক্রিকেটটা বেশ ভালো করেই বোঝেন। আমিরের প্রত্যাবর্তনে তাদের এমন প্রতিক্রিয়া আমি আশা করিনি।’

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে আমির আরো আত্মবিশ্বাসী হতে পারেন বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার ইনতিখাব আলম। বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমিরের ইতিবাচক মনোভাব রয়েছে। সে বেশ ভালো করছে। আমির বেশ আত্মবিশ্বাসী রয়েছে এবং সতীর্থদের সঙ্গে তার ভালোই বোঝাপড়া হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..