× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো

   না বোঝার অভিসার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
   না বোঝার অভিসার
     বকুল হক
আমায় বুঝতে না পারা?  নাকি আরো গভীরে
পাওয়া ভালোবাসার আশায় ঘুমন্ত পায়ের নিচে
বসে ছিলে নিরবে, উড়ন্ত
প্রজাপতির কম্পিত ডানা’র লাল রঙে
চামড়ার ক্যানভাস রাঙাবে বলে?
নিজের অজান্তে কখন চোখের স্বচ্ছ জলে
ভিজে গেছে ক্যানভাস, সুপ্ত চাওয়া গুমরে
গুমরে কেঁদেছে লজ্জার আঁচলে।
রঙ মাখানো তুলিটা আঁচড় কাটতে পারেনি,
শুকিয়ে গেছে উষ্ণ স্পন্দনে, চৈতি  চাঁদের নরম
আলোয় ধরেছে ফাটল।
আমিতো নির্বিকারে চেয়েছিলাম প্রকাশের পোশাক
হোক মেঘমুক্ত আকাশ, নীলাম্বরীর কুচির ভাজে
লুকিয়ে থাকা কালো মেঘ সরিয়ে উকি দিক
জোৎসোনার  উদোম শরীর।
কখন যে থমকে ভেঙে গেলো ধ্যান,  ভাবনার
খড় কুটোয় বুনা চালার আগুন অনেক কেঁদে কেঁদে আজো নিভাচ্ছো অন্ধকারে।


এ ক্যটাগরির আরো খবর..