× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও অর্থ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা চত্বরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত থেকে ক্ষতিগুস্তদের মধ্যে সহায়তা দেন।

নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মধ্যে ১১৪ বান্ডেল টিন ও তিন লাখ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়।

এদিকে, জেলার শীর্ষ আলেমদের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে এলাকায় যায়।

গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনার রেশ কাট না কাটতেই গত শুক্রবার একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় দায়ের করা মামলায় ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..