× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকছে না!

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পের সঙ্গে যুক্ত ৫টি সংস্থার একটি হচ্ছে নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নভোচারীদের জন্য একটি বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ যা পৃথিবী পৃষ্ঠ থেকে ৩৫৪ কি.মি ওপরে ঘুরপাক করে। এখানে অবস্থান করে মহাকাশের গবেষণা করে থাকেন নভোচারীরা।

এই মাসের শুরুর দিকে নাসার উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মানুষের মহাকাশযান বিভাগের নাসার প্রধান কর্মকর্তা উইলিয়াম জারস্টেন মাইয়ার বলেন, ‘আমরা খুব শিগগিরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বের হয়ে আসছি।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রতি এই বক্তব্য ছুড়ে দেয়ার পর নাসা প্রধান এর কারণ হিসেবে জানান, তারা এমন একটি লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছেন যা তারা ১৯৭২ সাল থেকে এখনো করতে পারেননি আর তাদের সেই লক্ষ্যস্থল হলো চাঁদ।

যদিও এটা এখনো পরিস্কার নয় যে নাসার মহাকাশচারীরা চাঁদে তাদের পদচিহ্ন রাখতে যাচ্ছেন কিনা তবে ধারণা করা হচ্ছে নাসা নিশ্চিতভাবে ২০২০ সালের মধ্যে চাঁদের কক্ষপথে মনুষ্যবাহী মিশন পাঠাতে যাচ্ছে।

আর চাদের কক্ষপথে মহাকাশচারীরা শুধু মাত্র কয়েক ঘণ্টা নয়, বরঞ্চ আন্তর্জাতিক মহাকাশে স্টেশনের মতোই দিনের পর দিন থাকবে। এবং এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আরো ভালোভাবে পৃথিবীর প্রতিরক্ষামূলক ভূচৌম্বকীয় শিল্ডের বাইরে থাকবে, যেটা সূর্যের বিপজ্জনক উচ্চ শক্তির বিকিরণ থেকে রক্ষা করবে।

এর ফলে মহাকাশচারী মানসিক ও শারীরিকভাবে একটি ভিন্ন স্বাদ লাভ করবে। চাঁদে মহাকাশচারীদের দীর্ঘদিন থাকার এই প্রক্রিয়াকে ‘মঙ্গল’ অভিযানের প্রাথমিক ধাপ হিসেবে ধারণা করা হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত থাকাটা নাসা জন্য একটি ব্যয়বহুল প্রচেষ্টা দাড়াচ্ছিল। ২০১৫ নাসা একাই ৩ বিলিয়ন ডলার দান করেছে যা কিনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের  মোট বাজেট (১৮ বিলিয়ন ডলার) এর ৬ ভাগের এক ভাগ।

আর এই খরচ আগামী বছর আরো বৃদ্ধি পাবে। ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসার উপস্থিতি বজায় রাখা এবং চাঁদ বা মঙ্গলের মত গন্তব্যস্থল তার মহাকাশচারীদের পাঠানো –উভয়ই নাসার সাধ্যের বাইরে চলে যাবে। আর তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাসা। তবে তা এখনই নয়। কেননা নাসার  পরিকল্পনা হলো তারা ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অংশীদারিত্ব বজায় রাখবে।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার


এ ক্যটাগরির আরো খবর..