ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বে-সরকারী উন্নয়ন সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনেমর্যাদায় গড়ি সমতা ক্যাম্পেইনের আওতায় নারী পুরুষে বৈষম্য নয়, সমতা, অধিকার, মর্যাদায় শীর্ষক স্কুল সেশন পরিচালিত হয়েছে। বুধবার সকালে উপজেলাধীন রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্কুল-সেশনে বক্তব্য রাখেন, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও সহকারী শিক্ষক পলি সাহা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস । মুল সেশনটি পরিচালনা করেন সোনার বাংলা ফাউন্ডেশনের সমন্বয়কারী মসিয়ুর রহমান।
সেশনে নারী অধিকার বাস্তবায়নে তথা নারী-পুরুষের সমতা আনয়নে শুধুমাত্র নারীই নয় পুরুষেরও সক্রিয় অংশগ্রহনের উপর গুরুত্ব আরোপ করতে পারে। সেই সাথে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান ও অদৃশ্য শ্রম বিষয়ে আলোকপাত করা হয়।