× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৫ রানে জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

বৃহস্পতিবার মূল পর্ব শুরুর একদিন আগে গা গরমের এই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল।  প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।

জবাবে দুই বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান দল। অ্যালান বোর্ডার ফিল্ডে এদিন ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মুর্শিদা খাতুন। ৩৮ বলে ছয়টি চারের সাহায্যে ইনিংসটি সাজান এই ওপেনার। আরেক ওপেনার শামিমা সুলতানা ৭ বল খেলে ৩ রান করতে সক্ষম হোন। সানজিদা ইসলাম ০, নিগার ১৩, ফারজানা হক ২১, আয়েশা রহমান ২, রুমানা আহমেদ ৬, সোবহানা মোস্তারি ০ রান করেন। ১৩ রান করে রিতু মনি ও ১ রান করে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন। পাকিস্তানের হয়ে ২ উইকেট তুলে নেন আইমান আনোয়ার। একটি করে উইকেট লাভ করেন আনাম আমিন, আলিয়া রিয়াজ ও সাদিয়া ইকবাল। এদিকে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেন জাভেরিয়া খান।

আলিয়া রিয়াজ ১৮ ও নিদা ডর ১৪ রান করেন। এছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে সক্ষম হননি। লাল-সবুজদের হয়ে ৩.৪ ওভারে ২২ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন জাহানারা আলম। খাদিজাতুল কুবরা তিনটি ও অধিনায়ক সালমা নিয়েছেন দুটি উইকেট। আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।


এ ক্যটাগরির আরো খবর..