× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলের নারী চিকিৎসকের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
ঢাকা মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক।

শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাচ্চু মিয়া আরও জানান, শরিফার গ্রামের বাড়ি দোহারের জয়পাড়ায়। বাবার নাম আজিজ ভূঁইয়া।


এ ক্যটাগরির আরো খবর..