× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

নারী ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ক্রিকেট ডেস্কঃ নারী ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা নারী দলকে ৯ উইকেটে হারিয়ে বড় জয় পেয়েছে মেগ ল্যানিংয়ের দল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৩ রান করে লঙ্কান মেয়েরা।

জবাবে ব্যাট করতে নেমে ভিলানি ও মেগ ল্যানিংয়ের জোড়া ফিফটির ওপর ভর করে ১৪ বল হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছে যায় অজি নারীরা।

দিল্লিতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতে উইকেট হারালেও মিডল অর্ডারের দক্ষতায় বড় জুটি গড়ে লংকান মেয়েরা। ওপেনার দিলানি মানাদোরাকে সঙ্গে করে ৭৫ রানের জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু। দলীয় ৭৫ রান এবং ব্যক্তিগত ৩৮ রান করে আউট হন মানাদোরা। ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

জবাবে, ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানে ওপেনার অ্যালিসা হেলি আউট হলেও এলিস ভিলানি আর অধিনায়ক ল্যানিংয়ের ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে টুর্নামেন্টে দ্বিতীয় জয় পায় অজিরা। ম্যাচ সেরা হয়েছেন ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলা এলিস ভিলানি।


এ ক্যটাগরির আরো খবর..