× Banner
সর্বশেষ
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় - মীর হেলাল

নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে জনসম্পদে রূপান্তর এবং তাদের প্রথাগত বা অপ্রথাগতভাবে অর্থনৈতিক মূলধারায় অন্তর্ভুক্ত করা ছাড়া কাঙ্ক্ষিত জাতীয় প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়।

আজ সোমবার (২ মার্চ) চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ভবিষ্যতে ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালু করা হবে, যেখানে পরিবারের প্রধান হিসেবে নারীর নাম থাকবে। এই কার্ডের তালিকা প্রণয়নে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না এবং প্রশাসনের মাধ্যমে স্বচ্ছতার সাথে এটি পরিচালিত হবে।

মীর হেলাল আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারীদের অবৈতনিক শিক্ষা ও পৃথক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে নারী উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়েছিল। তিনি নিজের জীবনের সাফল্যের পেছনেও মায়ের ত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪ কোটি কর্মক্ষম মানুষ বর্তমানে অর্থনীতির মূলধারার বাইরে রয়েছে। এই বিশাল অংশকে উৎপাদনশীল কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। নারীরা বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জোর দিয়ে বলেন, নারীর অধিকার কোনো দয়া বা করুণা নয়, বরং এটি তাদের সাংবিধানিক অধিকার। সমাজের প্রতিটি স্তরে নারীদের ত্যাগের যোগ্য স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চারজন সংগ্রামী নারীকে তাঁদের সফলতার জন্য সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ইসলাম মিঞা এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) মো. নাজিমুল হক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..