× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ বন্দর থানায় ঘরে ঢুকে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম কুতুবউদ্দিন আহমেদ (৭০) । তিনি বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই।

সোমবার মধ্যরাতে বন্দর থানা থেকে মাত্র কয়েকশ’ গজ দুরে সোনাকান্দা এলাকার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিবারের অাশংকা পঞ্চায়েত কমিটি নিয়ে বিরোধের কারণে কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হতে পারে।

এলাকাবাসী হত্যায় জড়িত শামীম (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক শামীম দাউদকান্দির সবাহল গ্রামের মৃত আবুল বাশার ওরফে মমিন মিয়ার ছেলে। সে বন্দরের এনায়েতনগর এলাকার সানু বেগমের বাড়িতে ভাড়া থাকত।

নিহতের ভাই বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন জানান, সোনাকান্দা জামে মসজিদ পঞ্চায়েত কমিটি নিয়ে দেড় মাস ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ঘরে ঢুকে তার ভাই কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয়। তিনি নিরীহ প্রকৃতির লোক ছিলেন। এ ছাড়া তার কোন শত্রু ছিল না। হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিদের ব্যবহার হয় বলে তিনি জানান।

বন্দর থানা ওসি আবুল কালাম জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা কুতুবউদ্দিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি । এ ঘটনায় শামীম নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..