× Banner
সর্বশেষ
আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ

নামাজ পড়েই বায়তুল মোকাররমের সামনে হেফাজতের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষে নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব-ঘোষণা অনুযায়ী রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জোহরের নামাজের পর বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায়ের পর পরই বায়তুল মোকাররমের সীমানার ভেতর (উত্তর গেট) তারা বিক্ষোভ সমাবেশ শুরু করে। এসময় দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে।

সমাবেশে তারা মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটূক্তিকারী ও ভোলার সংঘর্ষের বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এসময় তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে- আল্লাহ তা’আলা ও মহানবী (সা.)-এর কটূক্তিকারীকে গ্রেপ্তার, ভোলার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, আহতদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করা।

ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদী জনতার ব্যানারে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় গোলাগুলিতে চারজন নিহত হন। ওই ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে রোববার দিনগত রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..