× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নাটোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার তালশো গ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বকুল হোসেন (২৬) নামে এক লম্পট। বুধবার শেষ বিকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বকুল তালশো গ্রামের আকুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বকুল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু মেয়েটি তাতে সাড়া না দেয়ায় বুধবার শেষ বিকালে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে বকুল মেয়েটির বাড়িতে ঢুকে পড়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে লম্পট বকুল দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এস আই সুজন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। আসামীকে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..