× Banner
সর্বশেষ
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির পরিবার জানে মৃত, সেই আলমগীর বাড়ি ফিরলেন ১৮ বছর পর,স্ত্রী আমেনা বেগম অন্যত্র বিয়ে ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই – স্থানীয় সরকারমন্ত্রী ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড়

ACP
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রা ইরাকের পবিত্র শহর নাজাফে শুরু হয়েছে। ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও কোমে কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে বুধবার রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে নাজাফে আঞ্চলিক শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। শেষযাত্রায় অংশ নিতে হাজারো শোকাহত মানুষ শহরের প্রধান সড়কগুলোতে ভিড় করেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িকে ঘিরে বিপুলসংখ্যক মানুষ নাজাফের রাস্তায় শোকযাত্রায় অংশ নিচ্ছেন।

শোকযাত্রাটি ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়। মাজারে মরদেহের জানাজা ও দোয়ার সময় আবেগঘন পরিবেশেরও চিত্র প্রকাশ পেয়েছে।

তবে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি খামেনির শেষযাত্রার নামে প্রচার করা হলেও সেগুলোর একটি অংশ পুরোনো বা বিভ্রান্তিকর বলে বিভিন্ন ফ্যাক্ট-চেক সংস্থা শনাক্ত করেছে।

ফ্যাক্ট-চেক সংস্থাগুলো বলছে, খামেনির জানাজা ঘিরে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব শেয়ারের আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..