× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নাগেশ্বরীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাট ব্যাটলিয়ন (১৫বিজিবি) দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
নাগেশ্বরীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন

নাগেশ্বরী, কুড়িগ্রামঃ  করোনা ভাইরাসের কারনে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক লালমনিরহাট ব্যাটলিয়ন (১৫বিজিবি) এর বাস্তবায়নে দুস্থদের মাঝে ১৪ মে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২য় পর্বে ফুলমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম রামখানা দিঘীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে ২০০টি পরিবারসহ মোট ৬০০টি অসহায় ও গরীব পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে ফুলমতি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স অধিনায়ক লালমনিরহাট (১৫ বিজিবি) পশ্চিম রামখানা দিঘীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে মেজর এম এম শাহ আলম, উপ-অধিনায়ক, লালমনিরহাট ব্যাটালিয়ন(১৫বিজিবি)।

কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাশিপুর কোম্পানী কমান্ডার এবং আন্যান্যদের মধ্যে রামখানা কোম্পানী সুবেদার মাইনুল, বাগভান্ডার কোম্পানী সুবেদার সাইদুল, শিংঝার কোম্পানীর নায়েক সুবেদার জসিম উদ্দিনসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন ও নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলাচল এবং চোরাচালান বন্ধে সহযোগীতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান মেজর এম এম শাহ আলম।


এ ক্যটাগরির আরো খবর..