× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার

নাগেশ্বরীতে জমির বিরোধে বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের হামলা, আহত ২ 

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
ছোট ভাইয়ের হামলা

নাগেশ্বরীতে সম্পত্তির বিরোধে ভূমি মালিক বড় ভাইয়ের উপর আপন ছোট ভাই কতৃক সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় বড় ভাইসহ ২ জন গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি। ঘটনার বিষয়ে আহত বড় ভাই আমিনুল ইসলাম বাদি হয়ে  ৬জনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দাখিল করে।
অভিযোগ সুত্রে জানাগেছে, ১১আগস্ট সকালে আমিনুল ইসলাম তার স্ত্রী’র বিক্রি করা জমি বুঝে দিতে গেলে ছোট ভাই মিজানুর রহমান এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আমিনুল ও তার ছেলে ফুয়াদ এর উপর হামলা করে। হামলায় আমিনুলসহ ছেলে ফুয়াদ গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি হয়।
প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। বর্তমানে আমিনুল ইসলাম কিছুটা সুস্থ হইলেও ফুয়াদ এখনও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অন্যদিকে আমিনুলের পরিবার মিজানুরের ভাড়াটে সন্ত্রাসী হামলার আশংকায় আতঙ্কে দিন কাটাচ্ছে।
ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক জানায়, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..