× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগ অটিজম সচেতনতা উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

admin
হালনাগাদ: বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

 

উত্তম কুমাার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগ অটিজম সচেতনতা উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে নবীগঞ্জ রোটারী ক্লাবের প্রস্তাবিত সভাপতি সাবেক স্বাস্থ্য উপ-পরিচালক ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মেডিকেল এ্যাসিসটেন্ট শাহনেওয়াজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ রোটারী ক্লাবের সমন্বয়কারী পিপি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী। এতে প্রধান বক্তা ছিলেন নবীগহ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ রোটারী ক্লাবের সহ-সভাপতি শিক্ষক মোঃ আব্দুস সালাম,সহ-সভাপতি শিক্ষক এটি এম বশির,সাধারন সম্পাদক মাহফুজুর রব রনি। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ মুজিবুর রহমান,গীতাপাঠ করেন শিক্ষিকা প্রতিমা রানী বনিক। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ রোটারী ক্লাবের সদস্য রঙ্গ লাল রায়, সদস্য বিকাশ চন্দ্র রায়,সদস্য প্রভাষক রেজাউল আলম, সদস্য বিধান ধর, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,ইপিআই টেকনোলজিষ্ট অজিত কুমার দাশ,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পূন্যব্রত ধর,ফয়সল মিয়া,গোপেশ চন্দ্র দাশ,জগদীশ দাশ,মানিক লাল দাশ,বিভামতি মহালদার। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জমির আলী বলেন,অটিজম শব্দটি বাংলাদেশে খুবই পরিচিত। অটিজম কোন রোগ নয় এটি মূলত মস্তিষ্ক জনিত একটা সমস্যা । চিকিৎসায় অটিজম ভাল হয়। তাই অটিজম সম্পর্কে সমাজের সবাইকে সচেতন করে তোলতে হবে। অটিজম আক্রান্ত শিশুদেরকে অবহেলা ও অবজ্ঞার চোখে দেখা যাবে না।


এ ক্যটাগরির আরো খবর..