× Banner
সর্বশেষ
পাওনা না মিটিয়ে লিজ দিল জুট মিল, ব্যবসায়ীদের মানববন্ধন পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে অভিযোগ পড়ল ১৬৭ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে – ট্রাম্প লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জ কানাইপুর রাধাগোবিন্দ জিউর আখড়ায় বার্ষিক অন্নকুট উৎসব পালন

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর রাধাগোবিন্দ জিউর আখড়ায় গতকাল শনিবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্যদিয়ে বার্ষিক অন্নকুট উৎসব পালন করা হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল,১০৮ প্রকার তরিতরকারীর সমন্বয়ে রাধাগোবিন্দের ভোগরাগ, শ্রীমদভাগবত গীতাপাঠ, আলোচনা ও প্রসাদ বিতরন।

আখড়ার সেবায়েত বিশ্বম্ভর দাস বৈষ্ণবের পৌরহিত্যে অণুষ্টানে গীতাপাঠ করেন রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রনজিত গোপ।

এ সময় আখড়া পরিচালনা কমিটির সভাপতি কুটি রঞ্জন গোপ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবরে সাবেক সাধারন সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,ইপেশ চন্দ্র গোপ,প্রনয় কুমার পাল,দিলীপ কুমার গোপ,সমর গোপ,রিপন গোপ সহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..