নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ভাদ্র পরিক্রমা শুরু

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১ তম জন্ম দিবসকে কেন্দ্র করে শুভ ভাদ্র পরিক্রমা শুরু হয়েছে। এতে করে ভক্তবৃন্দেও মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সমবেত প্রার্থন,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদগ্রস্থাদি পাঠ,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্টানসহ বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে প্রতিদনই সৎসঙ্গ অনুষ্টিত হয়। গত শনিবার রাতে নবীগঞ্জ মধ্য বাজারে মিহির লাল সরকারের আয়োজনে প্রথম দিনের ভাদ্র পরিক্রমা শুরু হযেচে।

অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন, রশময় শীল, ডাঃ মিহির লাল সরকার, নরেশ চন্দ্র দাশ, রাখাল চন্দ্র দাশ,শংকর গোপ,সজল চন্দ্র দেব,নিতেশ দাশ,দিপন চন্দ্র দাশ,নয়ন চন্দ্র দাশ,বিশ্বজিত গোপ,নয়ন সরকার,জয়হরি দেব প্রমূখ। অনুষ্টানের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জীবনী ও বানীর উপর আলোচনা তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।