× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নবীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সম্মেলন সম্পন্ন, ফখরুল সভাপতি, সাইফুল নির্বাহী সভাপতি, হিমেল সম্পাদক নির্বাচিত

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন গত সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়। মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধন বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মানবতাবাদী হারুনুর রশিদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সরওয়ার, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি,সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক মানবতাবাদী এস এম খোকন।

সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ফখরুল আহসাম চৌধুরীকে সভাপতি,সাইফুল জাহান চৌধুরীকে নির্বাহী সভাপতি, প্রভাষক উত্তম কুমার পাল হিমেলকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস, এটি এম সালাম,যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বেলাল,সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক রাফু বেগম চৌধুরী, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খাঁন,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিল হোসেন, দপ্তর সম্পাদক উজ্বল সরদার,আইন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত বৈদ্য, সমাজ কল্যান সম্পাদক মাহবুবুর রহমান রাজু।

নির্বাহী সদস্যরা হলেন, প্রভাষক রেজাউল আলম, প্রমথ চক্রবর্ত্তী বেনু, পবিত্র বনিক,এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, জ্যোতিষ রঞ্জন সরকার, সাবের আহমদ চৌধুরী,মতিউর রহমান মুন্না, মোঃ তাজুল ইসলাম,তোফাজ্জল হোসেন ।


এ ক্যটাগরির আরো খবর..