× Banner
সর্বশেষ
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি

নবীগঞ্জে লকডাউন! সরকারী বিধি অমান্য করায় ১৫ জনকে অর্থদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে লকডাউন প্রতিপালন নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। ১৪ এপ্রিল বুধবার সকাল ও বিকালে পৃথক সচেতনতামূলক প্রচারনা ও অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবীগঞ্জ পৌর সভার বিভিন্ন স্থানে মাইক হাতে নিয়ে সচেতনতামূলক প্রচারনা ও অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া মমিন এবং বিকালে নবীগঞ্জ বাজারের বিভিন্নস্থানে সচেতনতামূলক প্রচারনা ও দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন।
এ সময় সকলকে নিজ নিজ ঘরে অবস্থান করতে এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ায় আহবান জানান তিনি । বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক পরিধান করে ও স্বাস্থবিধি মেনে চলাফেরা করতেও আহবান করা হয়।
কয়েকজন ব্যবসায়ী লকডাউনের বিধি-নিষেধ ও সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। এ সময় অভিযান পরিচালনা করে ৬ জনকে বিভিন্ন মামলায় ১ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এদিকে মাস্ক ব্যাবহার না করায় ৬ জনকে ও স্বাস্থবিধি না মেনে ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করায় ৩ জনকে সহ মোট ৯ জনকে ২ হাজার ৯ শত টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এতে মোট ১৫ জনকে ৩ হাজার ৯ শত টাকা অর্থদন্ড করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান শামীম,সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশসহ সাংবাদিকবৃন্দ। নবীগঞ্জ থানার এসআই সমীরণ দাশ, এসআই অমিতাভ দাশ তালুকদার, এসআই শামসুল ইসলামসহ একদল পুলিশ উক্ত অভিযানে সহযোগীতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..