নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে দোকানে মুল্য তালিকা না রাখা, অনুমোদন ব্যাতিত পণ্য বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পণ্য বিক্রি করার অপরাধে ২ টি দোকান মালিকের নিকট থেকে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ১৩মে বুধবার বিকালে নবীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি নবীগঞ্জ শেরপুর সড়কের ফ্যামিলি সপকে দোকানের মুল্য তালিকা টাঙ্গিয়ে না রাখায় এবং এবং বিএসটিআই অনুমোদন ব্যাতিত ওর স্যালাইন বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮/৫৩ ধারায় নগদ ৫ হাজার টাকা এবং আব্দুল মতিন স্কােয়ার এলকার তারিন সুইটস এর নিকট থেকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পন্য রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।