× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নবীগঞ্জে বিভিন্ন অনুষ্টানমালার মধ্যদিয়ে জাকজমভাবে বাঙ্গালীর আবহমান কালের কৃষ্টি বাংলা নববর্ষ ১৪২৫ বাংলা পালন

admin
হালনাগাদ: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে বিভিন্ন অনুষ্টানমালার মধ্যদিয়ে জাকজমভাবে গতকাল শনিবার দিনব্যাপী বাঙ্গালীর আবহমান কালের কৃষ্টি বাংলা নববর্ষ ১৪২৫ বাংলা পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট,আনন্দ নিকেতন,হিরামিয়া গার্লস স্কুলের উদ্যোগে পৃথক পৃথক অনুষ্টান আয়োজন করা হয়। অনুষ্টানমালার মধ্যে ছিল, গান,নৃত্য,নাটক,একক অভিনয়,কৌতুক,কবিতা আবৃত্তি,দর্শক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন।

সদর প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে সম্মিলিত জোটের সভাপতি বিন্দু সুত্রধরের সভাপতিত্বে এবং ধ্রুব থিয়েটারের সভাপতি রাজেশ আচার্য্যরে পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী । এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,মোঃ আব্দুল মালিক, কবি ও সাহিত্যিক বাদল কৃষ্ণ বনিক, পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, মোঃ আব্দুল আলীম,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,পৌরসভার মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম।

এ সময় উপস্থিত ছিলেন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন,সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম,আবুল কালাম রেনু,শামস খেলা,মাজহারুল ইসলাম,পৃথ্বিশ চক্রবর্ত্তী,সিলেট মহানগর সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান রনি,আজাদ চৌধুরী,মোঃ ফজলু মিয়া প্রমূখ। অনুষ্টানে প্রধান অতিথি হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী নবীগঞ্জে সুস্থ সংস্কৃতি র্চ্চায় সম্মিলিত সাংস্কৃতিক জোটকে আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন। অনুষ্টানমালায় অতিথি ও স্থানীয় শিল্পীবৃন্দ গান,নৃত্য,অভিনয়,কৌতুক,কবিতা পরিবেশন করেন। অনুষ্টানমালায় প্রচুর দর্শকশ্রোতার সমাগম ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..