× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নবীগঞ্জে দু’দল লোকের ভয়াবহ,সংঘর্ষে অর্ধশতাধিক আহত ৬ জনকে মুমুর্ষ অবস্থায় সিলেট মেডিকেলে প্রেরণ

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পার হিমেল,নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামে ইউপি নির্বাচনের জের ধরে রবিবার সকালে দুই দল লোকের ভয়াবহ সংঘর্ষে আর্ধ শতাধিক লোক আহত হয়েছে।  এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমাণী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

আহত সুত্রে জানা যায়, বাশডর গ্রামের সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন ও একই গ্রামের বিএনপি নেতা আকমল হোসেন এবং সুনাম উদ্দিনের মধ্যে বিগত ইউপি নির্বাচনের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে গ্রামের পঞ্চায়েত চলাকালীন সময়ে উভয় পক্ষের লোক জনের মধ্যে কথা কাটাকাঠির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল রবিবার সকালে গ্রামের ঈদগাহের পার্শবর্তী রাস্তায় আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন কে দেখা মাত্রই পুর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি নেতা আকমল ও সুনাম উদ্দিনসহ তাদের লোকজন জয়নাল আবেদীনের উপর অতর্কীত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আত্বীয় স্বজন এগিয়ে আসলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এতে গুরুতর আহত মোঃ ওসমান গনি (৫৫), রাশীদ উদ্দিন(৩২), শরফ উদ্দিন(৩৫), নাজিম উদ্দিন(৫০), নানু মিয়া(৪০) ও রুজন মিয়া (২৫)কে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া মোঃ সুনাফর আলী(৬৫), হছন মিয়া(৩৫), শামছুল হক(৩০), সুনাম উদ্দিন(৩৫), জুনাব আলী(৩০), মোঃ রমজান আলী(৪০) দুরুদ মিয়া(৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ঐ গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশংকা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..