× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া-সংঘর্ষ স্বশস্ত্র মহড়া

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের প্রাইভেট কার ভাংচুর করা হয়।

এ ঘটনার জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা দুপুরে ও রাতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নবীগঞ্জ শহরে মহড়া দেয়। পরে ছাত্রলীগ নেতৃবৃন্দ নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে স্বশস্ত্র অবস্থান নেয়। এসময় নবীগঞ্জ শহরের ভীতিকর পরিস্থিতির সৃষ্ঠি হয়। ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে এবং ভয়ে দোকানপাট বন্ধ  করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ নেতৃবৃন্দকে শান্ত কওে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

খোজ নিয়ে জানাযায়, উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটি গঠন নিয়েই এ বিরোধ চলে আসছে। ছাত্রলীগের বৃহত্তর একটি অংশ  কমিটিতে স্থান না পেয়ে নব-গঠিত কমিটিকে মেনে নিতে পারছেনা। এক গ্র“পের নেতৃত্বে রয়েছেন নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল অপরপক্ষে রয়েছেন  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন । এনিয়ে নবীগঞ্জ শহরে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন নবীগঞ্জবাসী।


এ ক্যটাগরির আরো খবর..