× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার

নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি তুহিন আহম্মদ হৃদয় (২৪) কে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ১১ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার আম্বরখানা পয়েন্ট এলাকায় তেহারি হাউজের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তুহিন আহম্মদ হৃদয় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উত্তর দেবপাড়া গ্রামের বাসিন্দা এবং দুলু মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(খ) ধারার একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়।
মামলার এজাহার ও তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই-বোন। পাশাপাশি বসবাসের সুবাদে অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জুলাই ভুক্তভোগী নিজ ঘরে একা থাকাকালে অভিযুক্ত বিয়ের আশ্বাস দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একই প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে উভয় পরিবারের মধ্যে আলোচনা ও স্থানীয় সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে অভিযুক্ত ঘটনাটি স্বীকার করেছে বলে মামলায় উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতারে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৯ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..