× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ( হবিগঞ্জ)

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে  জব্দ, নিলামে বিক্রি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভ্রাম্যমাণ আদালতে  জব্দ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পাশে কুশিয়ারা নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নবীগঞ্জ  উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত তিনজন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তোলিত বালু জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
নদীতীর থেকে জব্দ করা আনুমানিক ১৮ হাজার ঘনফুট বালু বুধবার (১৪ জানুয়ারি) সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দর ১ লাখ ২৫ হাজার ৫শত টাকা প্রদান করে ছালেক মিয়া বালু ক্রয়ের অনুমতি পান।
নিলামের শর্ত অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা ছালেক মিয়াকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।


এ ক্যটাগরির আরো খবর..