নবীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ১ হাজার কেজি পোনা মাছ অবমুক্ত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং পোনা মাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় দুটি নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর তনয় আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ গত সোমবার দুপুরে এ প্রকল্পের আওতায় দুটি নদীতে পোনা মাছ অবমুক্ত করে এর উদ্বোধন করেন। নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের বাস্তবায়নে সোমবার সকালে উপজেলার বিজনা নদীতে ৫শত কেজি ও উপজেলার কসবা ফেরী নদীতে ৫শত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পোনা মাছ অবমুক্তকরণ প্রকল্পের পরিচালক মিজানুর রহমান, বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুশারেফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শাহ এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ বেলাল, জেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুহিত রাসেল, সাংবাদিক মতিউর রহমান মুন্না, সৌদি আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আল আমিন, মোঃ হারুন খান, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ বলেন, পোনা মাছ ধরা যাবে না। মাছ বড় হবার সুযোগ করে দিতে হবে। তাহলে সাবাই মাছ খেতে পারবে। তবে অসাধু শিকারীদের হাত থেকে মৎস্য সম্পদ রক্ষায় তিনি স্থানীয়দের সহযোগীতায় সংশ্লিষ্ট কতৃপর্ক্ষের নজড়দারীতে রাখার দাবী রেখেছেন।

ট্যাগ ১ হাজার কেজি পোনা মাছ অবমুক্তউন্মুক্ত জলাশয়উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানউপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানউপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ বেলালউপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আল আমিনজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুহিত রাসেলজেলা মৎস্য কর্মকর্তা শাহ এনামুল হকনবীগঞ্জনবীগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেলপোনা মাছ অবমুক্তকরণ প্রকল্পের পরিচালক মিজানুর রহমানবিভাগীয় উপ-পরিচালক মোঃ মুশারেফ হোসেনমোঃ আমিনুল ইসলামমোঃ হারুন খানসাংবাদিক মতিউর রহমান মুন্নাসৌদি আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদস্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।