× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

নবীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
নবীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে গোপলা নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়।
মৎস্য দপ্তর কতৃক বাস্তবায়িত রাজস্ব কর্মসূচির অর্থায়নে পরিচালিত ও  নবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পোনামাছ অবমুক্ত করেন হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।  এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
পরে উপজেলা সদরের পারুয়া বিল, থানা পুকুরসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খরছু, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমূখ।
নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শামিম চৌধুরী ও সুমন চৌধুরীর মাতার ইন্তেকাল
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি নবীগঞ্জ উপজেলার  দিগলবাক ইউনিয়নের কামারগাঁও  গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর স্ত্রী ফিরোজা বেগম চৌধুরী (৭৮) গত বুধবার রাত সাড়ে আটটায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স নূর ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী, মোঃ আমিনুল ইসলাম চৌধুরী  শামিম ও মোঃ সুমন আহমেদ চৌধুরীর মাতা  মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কামারগাও ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাজার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সদস্য মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীমসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..