× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

আগৈলঝাড়ায় নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ থানায় মামলা দায়ের গ্রেফতার হয়নি ধর্ষক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ। ধর্ষিতার পরিবার থেকে থানায় মামলা দায়ের। গ্রেফতার হয়নি ধর্ষক। ধর্ষিতা ছাত্রীকে পুলিশ হেফাজাতে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলা পশ্চিম সুজনকাঠী গ্রামের কালিখোলা নয়ন হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া বরিশাল সদর কোতয়ালী থানার শ্যামপাড়া বাজাররোড এলাকার সাইফুল ইসলামের মেয়ে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমা ( ছদ্ম নাম)। সুমার মাতা ফতিমাতুজ জোহরা চাকুরীর সুবাদে আগৈলঝাড়া একসাথে মা-মেয়ে ভাড়ায় থাকে। সুমা স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দেয় পশ্চিম সুজনকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে মুন্না মোল্লা (২৮)। প্রেমের প্রস্তার প্রত্যাখান করায় বিয়ের প্রস্তাব দিলে সুমা রাজি হয়। ওই ছাত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে ১০ মার্চ থেকে ১৫ মার্চ ২০২০ইং তারিখ মুন্না মোল্লা তার ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এসময় এই ধর্ষনের সহযোগিতা করে একই উপজেলার রাহুতপাড়া গ্রামের প্রমোদ রায় ছেলে অশোক রায় (৩০), পশ্চিম সুজনকাঠী গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার(৩০) ও সোহেল হাওলাদারের স্ত্রী সুরমি বেগম।

এঘটনায় ধর্ষিতার মাতা বাদী ফাতিমাতুজ জোহরা বাদী হয়ে ৪ জনকে আসামী করে গত ৭ জুন আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার নং-৫। ধর্ষিতা ছাত্রীকে পুলিশ হেফাজাতে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মামলার আসামীদের গ্রেফতার করতে পারে নাই পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্তকারি অফিসার আগৈলঝাড়া থানা এসআই মো. নাসির উদ্দিন বলেন, ধর্ষিতা ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পরে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..