× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

বিয়ের আসরে নববধূর সন্তান প্রসবে হতভম্ব সবাই

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
নববধূর সন্তান প্রসব

বিয়ের রাতেই যদি নতুন বউ সন্তান প্রসব করায় পাত্রকে ঠকানো হয়েছে বলে অভিযোগ করে পাত্রের পরিবারের লোকজন।

বিয়ে নিয়ে সকলেরই নানান পরিকল্পনা থাকে। বিয়ের পর নতুন বউকে নিয়ে সুখে ঘর করার স্বপ্ন সকলেই দেখে। বিয়ের পর সন্তানের পরিকল্পনা সকলেই করে। কিন্তু বিয়ের রাতেই যদি নতুন বউ সন্তান প্রসব করে, তাহলে সেটা খুবই আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায়। এমনই এক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাও শহরের সফিপুর এলাকায়। বিয়ের আট ঘণ্টা পরই এক সন্তান প্রসব করল নতুন বউ।

বিয়ের দিন বিয়ের আসরে উপস্থিত সকলে। বিয়ের জন্য তৈরি নব বধূ এবং বর দুজনেই। বিয়ের কাজ সম্পন্নও হয় নির্বিঘ্নে। বিয়ের কাজ সেরে নতুন বউকে রীতি রেওয়াজ মেনে অভ্যর্থনা জানানোর জন্য বাড়ির দরজায় হাজির ছিলেন পাত্রের বাড়ির লোক। বরণ করার মুহুর্তেই মূর্ছা যায় নতুন বউ। মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে শুরু করে। সেই মুহুর্তেই নতুন বউকে সন্তানের জন্ম দিতে দেখায় ভিড়মি খায় অথিতিরা। নিমেষের মধ্যে সব আনন্দ উড়ে যায় বাড়ি থেকে।

ফুলশয্যার আগেই সন্তানের জন্ম দেওয়ায় নতুন কনেকে গালিগালাজ করতে থাকে সকলে। পাত্রকে ঠকানো হয়েছে বলে অভিযোগ করে পাত্রের পরিবারের লোকজন। সফিপুরের কোতোয়ালি এলাকার মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা সুমের পাসীর ছেলে বিমলেশ-এর সাথে অচলগঞ্জ এলাকার বাসিন্দা মেবালাল-এর মেয়ে সোনমের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পরই এই আশ্চর্যজনক ঘটনা ঘটায় অবাক হয়ে যায় সকলে।

মেয়ের সাথে অপর এক যুবকের সম্পর্ক ছিল। কিন্তু সেই কথা সম্পূর্ণ ভাবে চেপে যায় মেয়ের বাড়ির লোক। নববধূর এই ঘটনায় পুলিশে খবর দেয় বরের বাড়ির লোকজন। বউকে ঘরে নিতে অস্বীকার করে নতুন বর। পুলিশ এই সমস্যা সমাধানের চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..