× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আঞ্চলিক প্রতিনিধি

নববধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তারকৃত পাঁচজনকে কারাগারে প্রেরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
দিনভর গণধর্ষণ

নগরীর একটি আবাসিক হোটেলে স্বামীকে নিয়ে রাত্রিযাপনের অন্তরঙ্গ দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেয়ার হুমকিতে নববধূকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) জাকির শিকদার জানিয়েছেন, নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পাঁচ আসামিরা হলো-উজিরপুর উপজেলার মার্দাশী গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২৫), একই গ্রামের মৃত জাহান উদ্দিন হাওলাদারের ছেলে শাহ আলম (২৫), দুলাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২২) এবং উপজেলার মুন্ডুপাশা গ্রামের হানিফ চাপরাশীর ছেলে মিঠু চাপরাশী (২৬) ও বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (৩৭)।

ওসি (তদন্ত) আরো জানিয়েছেন, ব্যবসার সুবাদে নগরীতে থাকা স্বামীর সাথে গত কয়েকদিন পূর্বে দেখা করতে আসে নববধূ। পরবর্তীতে তারা স্বামী-স্ত্রী গির্জা মহল্লা রোডের আবাসিক হোটেল ‘আকাশমণি’তে রাত্রিযাপন করেন। নগরীর গড়িয়ারপাড় এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সাথে বসবাস করা ওই নববধূ গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সদর রোডস্থ বিবির পুকুর পাড় এলাকায় আসেন। তখন তাকে দেখে হোটেল বয় জাহিদ হাওলাদার এসে কথা বলে জানায়, শাহিন নামের এক ব্যক্তির কাছে তাদের স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও রয়েছে। পরবর্তীতে নববধূর অনুরোধে ওই ভিডিও মুছে ফেলার আশ্বাস দিয়ে জাহিদ জানায় মোবাইল ফোন তার এক আত্মীয়র বাসায় রয়েছে। এরপরে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকার রহমত ভিলা নামে কথিত আত্মীয়র বাসায় নববধূকে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি রুমের মধ্যে আটক করে নববধূকে ধর্ষণ করে শাহিন ও শাহে আলম। এসময় গৃহবধূর ডাক চিৎকারে তাকে ছেড়ে দেওয়া হয়।

ওসি (তদন্ত) জহির শিকদার জানান, ওইদিন গভীর রাতে নববধূ তার স্বামীকে নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে রবিবার অভিযান চালিয়ে চারজন ছাড়াও আবাসিক হোটেল থেকে বয় জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ধর্ষিতা গৃহবধূকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..