× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

নদীথেকে কুমির উদ্ধার করে খুলনায় হস্তান্তর

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের শিরগ্রাম এলাকায় মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে গত কাল রাতে ৬ যুবকের হাতে ধরা পড়া কুমিরটিকে এক দিন পর অবশেষে খুলনায় হস্তার করা হয়েছে। রবিবার সকালে খুলনার বণ্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের কাছে কুমিরটিকে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শিরগ্রাম এলাকায় মধুমতি নদীতে শনিবার রাতে ৬ যুবক মাছ ধরতে যান। নদীর চরের একটি অংশে গেলে আকস্মিকভাবে একটি বড়ো ধরণের প্রাণি রাসেলের পা কামড়ে ধরে পানিতে টেনে নিতে থাকে। তখনো কেউ বুঝতে পারেননি রাসেল কুমিরের আক্রোমণের কবলে পড়েছে। রীতিমতো কুমিরের সাথে লড়াই শুরু হয়ে যায় তার। তিনি তখন বাঁচও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। এ সময় অন্য সবাইও কুমিরের কবল থেকে রাসেলকে উদ্ধারের চেষ্টা করেন। এক পর্যায়ে কুমিরের কবল থেকে রাসেল রক্ষা পান।

তবে কুমিরটি কামড়ে তার দুই পায়ের মাংস ছিড়ে নিয়ে গেছে। তবে মাছ ধরতে যাওয়া ৬ যুবক সাহসিকতা ও বীরত্ত্বত দেখিয়েছে। শিরগ্রামের রাসেল, রুবেল, শামিম, কুদ্দুস, ছেলে সবুজ ও সেলিম খান তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ৮ ফুট লম্বা ও প্রায় দেড়মণ ওজণের স্ত্রীলিঙ্গের কুমিরটি ধরতে সক্ষম হন। রাতেই কুমিরটিকে নিয়ে আসা হয় শিরগ্রামের দাউদ খাঁনের বাড়িতে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ তার বাড়িতে ভীড় করেন কুমিরটিকে এক নজর দেখার জন্য। পরদিন শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুমিরটিকে উপজেলা সদরের আলহাজ মোফাজ্জেল হোসেনের চাতালের হাইজের মধ্যে রেখে দেয়া হয়েছে। এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রামসহ আশেপাশের উপজেলার উৎসুক নারী, পুরুষ ও শিশুসহ সব শ্রেণিপেশার মানুষ কুমিরটিকে দেখতে ভীড় করেন। শরিবার রাতে কুমিরটিকে হস্তান্তর করার আগ পর্যন্ত কুমিরটিকে দেখতে মানুষের ঢল নামে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত লক্ষাধিক মানুষ কুমিরটিকে দেখতে আসেন।

শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেনের কাছ থেকে খুলনা বিভাগের  বণ্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াউল্ড লাইফ রেঞ্জার লুৎফর পারভেজ কুমিরটিকে বুঝে নেন। এ সময় জেলা বণ কর্মকর্তা শ্যামল কুমার মিত্র, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কানাইলাল স্বর্ণকার, উপজেলা আওয়মীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন বিশয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..