× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ

কালীগঞ্জে চিত্রা নদীতে বাঁধ দিলেই ব্যবস্থা ॥ কোনো ছাড় নেই

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০
নদীতে বাঁধ দিলেই ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জের মস্তবাপুর গ্রামের মধ্যে চিত্রা নদীতে বাঁধ দিয়ে রেনু মাছ নিধনের অপরাধে বিপুল হোসেন শাহীন নামের এক ব্যক্তিকে ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

কালীঞ্জের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালি সরকার এ আদালত পরিচালনা করেন। শাহীন মস্তবাপুর গ্রামের মোতালেব মন্ডলের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার এএসআই লিটনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ভুপালি সরকার জানান, উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তাবাপুর গ্রামের মধ্যে চিত্রানদীতে বাঁধ দিয়ে উন্মুক্ত জলাশয়ের রেনু মাছ শিকার করা হচ্ছে খবর পেয়ে তিনি বুধবার দুপুরে অভিযান চালান। এ সময় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ওই গ্রামের বিপুল হোসেন শাহিন নামের একজনকে ৫’শ টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি গ্রামবাসীকে সচেতন করে তাদের মাধ্যমে নদী থেকে দুটি বাঁধ অপসারন করেন।

তিনি আরও বলেন, উন্মুক্ত জলাশয়ের মাছে সকলের অধিকার রয়েছে। তবে এখন মা মাছ গুলো ডিম ও রেণু পোনা দিচ্ছে। ফলে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাই নদীতে বাঁধ না দেবাবর জন্য অনুরোধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..