× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম মিলেছে চীনে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মর সন্ধান মিলেছে চীনে।সদ্য আবিষ্কৃত ডাইনোসরের জীবাশ্মটি সেই ক্রেটাশিয়াস যুগের।

আমাদের এই বাসযোগ্য গ্রহে অতীতে যে সময় পর্যন্ত ডাইনোসররা বেঁচে ছিল ওই সময়কাল ক্রেটাসিস যুগ নামে পরিচিত। আবিষ্কারের খবরটি প্রকাশিত হয়েছে মার্কিন ‘প্লাস ওয়ান’ জার্নালে।

সম্প্রতি অজানা প্রজাতির ওই ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে পূর্ব চীনের শ্যানডঙ প্রদেশে। ওই ডাইনোসরদের যে অভিনব পিছনের হাড় পাওয়া গিয়েছে, এর আগে অন্য কোনও প্রজাতির ডাইনোসরের মধ্যে তার হদিশ মেলেনি। ওই ডাইনোসরদের বলা হয় ‘লেপ্টোসেরাটপ্‌স’।

নতুন প্রজাতির এই ডাইনোসরের বৈজ্ঞানিক নাম- ‘ইশিওসেরাটপ্‌স ঝুশেনজেনসিস’।

পৃথিবীতে ডাইনোসরের জীবাশ্মের হদিশ মিলেছে যেখানে সবচেয়ে বেশি (দশটি প্রজাতি), সেই চীনের ঝুশেঙেই মিলেছে এই অজানা প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম।

শিনহুয়া’র খবরে বলা হয়, ডাইনোসরদের মধ্যে চেহারায় এরা বেশ ছোট। এরা চার পায়ে হাঁটত। তবে পিছনের দু’পায়ে ভর দিয়ে ওই ডাইনোসররা সোজা হয়ে দাঁড়াতেও পারত।


এ ক্যটাগরির আরো খবর..