× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

নতুন পে স্কেল অবৈধ

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ অবৈধ সরকার নতুন যে পে স্কেল ঘোষণা করেছে তাও অবৈধ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত নয়। তারা অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে।

মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বুধবার সকালে এ সব কথা বলেন হানান শাহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ‘বর্তমানে সারাদেশে শিক্ষকরা যে ন্যায্য দাবি করছে তার প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। শিক্ষকদের জন্য সমান সুযোগ দিয়ে ভিন্ন বেতন স্কেল ঘোষণার দাবি জানাচ্ছি। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অনেক সময়ে আজে বাজে কথা বলেন।’ আজে বাজে কথা না বলে সকলের জন্য সমান সুযোগসহ একটা আলাদা পে স্কেল গঠনের আহ্বান জানান বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

হান্নান শাহ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমমনা সকল রাজনৈতিক দল নিয়ে আন্দোলন করে অতি শীঘ্রই সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ায় জনগণের নাবিশ্বাস অবস্থা। জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারছে না। তারপরও গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের অবস্থা মড়ার উপরে খাঁড়ার ঘার মতো। এ সরকারের জনগণের দিকে নজর নেই। তারা নিজেদের নিয়ে ব্যস্ত আছে।

হান্নান শাহ আশা প্রকাশ করে বলেন, ‘বিগত দিনে মহিলা দল যেভাবে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..