× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

নতুন নজির ‘টিম ইন্ডিয়া’র

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ
রতের নতুন কীর্তি। তা-ও আবার দ্বীপরাষ্ট্রের মাটিতে। ভারতীয় বোলারদের দৌরাত্ম্যে শ্রীলঙ্কা শেষ। সেই সঙ্গে ভারত তিনটি টেস্টই জিতে নিল।
শ্রীলঙ্কায় ভারতের জয়জয়কার।
প্রথমবার বিদেশের মাটিতে গৌরবের ইতিহাস লিখল ভারত। বিরাট কোহলির আমলেই গড়া হল নতুন নজির। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। সিরিজের তৃতীয় টেস্ট অবলীলায় জিতে নিল কোহলির ‘টিম ইন্ডিয়া’। ভারতীয় বোলারদের দাপটে ইনিংসে জিতল ভারত।
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৯। সোমবার শ্রীলঙ্কার কাছে ছিল ম্যাচ বাঁচানোর লড়াই। শুরুতেই দিমুথ করুণারত্নেকে (১৬) ফেরান রবিচন্দ্রন অশ্বিন। এরপর মালিন্দা পুষ্পকুমারকে (১) প্যাভিলিয়নে ফেরান বাংলার পেসার মহম্মদ শামি। কুশল মেন্ডিস (১২) শামির শিকার।
ভারতীয় বোলারদের প্রবল দৌরাত্ম্যে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ততক্ষণে ভেঙে গিয়েছে। ভারতের জয় তখন কেবল সময়ের অপেক্ষা। বাকি ব্যাটসম্যানরা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারবেন না। দ্রুত ম্যাচ জিতে নেবে ভারত। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৩৫) ও দীনেশ চাঁদিমল (৩৬) ভারতের জয় বিলম্বিত করেন। জয় বিলম্বিত হল বটে কিন্তু হার তো আর ঠেকানো গেল না।
ভারত টানা তিনটি টেস্ট জিতে নিল। সেই সঙ্গে দ্বীপরাষ্ট্রের মাটিতে গড়ল নতুন নজির। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত মুড়িয়ে গেল ১৮১ রানে। তৃতীয় টেস্ট ভারত জিতে নিল ইনিংস ও ১৭১ রানে। মহম্মদ শামি নেন তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন তুলে নেন চার-চারটি উইকেট।


এ ক্যটাগরির আরো খবর..