× Banner
সর্বশেষ
চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নড়াইলের কালিয়ায় বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  থানা পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলায় ইব্রাহীম শেখ (৮০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারিদ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। নড়াইলের কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম শেখ নামে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা শারীরিক ও মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ঈদগাহ সংলগ্ন গাব গাছের ডালের সাথে গামছা প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বৃদ্ধ ইব্রাহীম শেখ আর্থিক অসচ্ছলতা, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।
এ বিষয়ে নড়াইলের কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..