× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদ: ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনাতনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর হারুন-উর-রশিদ আসকারী বলেন, নজরুল ছিলেন একজন বিস্ময়কর বাঙালী প্রতিভা। মাত্র ২৩ বছরেই তিনি বিপুল প্রতিভার জন্ম দিয়ে গেছেন। তিনি ছিলেন, অকুতোভয় ও দ্রোহী কবি। তিনি ছিলেন মানবতাবাদী ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তিনি নজরুলকে মননে গ্রহণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। এতে একেক জন সুপারম্যান হতে পারবে বলেও তিনি আশা করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা।
এসময় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো: আব্দুর রহিম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে কবির গান পরিবেশন, আলোচনা সভা ও তার জীবন দর্শণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..