× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নগরকান্দা পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন  লাবু চৌধুরী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

আসন্ন ১৪ই ফেব্রুয়ারী ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকারের পক্ষে ভোট চাইলেন। মাননীয় সংসদীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
আজ ৩ ফেব্রুয়ারী বুধবার বিকালে নগরকান্দা পৌরসভা ৫নং ওয়ার্ড আওতাধীন গাং জগদি গ্রামের ভীম রঞ্জন সাহার বাড়িতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে নৌকার জয়ের লক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা  উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকার বিজয় হলেই পৌর এলাকা অনেক উন্নয়ন হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। নৌকা স্বাধীনতার পক্ষের প্রতিক। নৌকা সাধারন মানুষের প্রতিক। আমি আশা করি নৌকার বিজয় সুনিশ্চিত।


এ ক্যটাগরির আরো খবর..