× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

অনলাইন ডেস্ক

নগরকান্দায় সাংবাদিকের উপর হামলার চেষ্টা, থানায় অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
নগরকান্দায় সাংবাদিকের উপর হামলার চেষ্টা, থানায় অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নিজাম নকিব এর উপর হামলা করতে এসে উপস্থিত জনগণের হাতে গণধোলাই খেয়ে পালালেন জেলা মৎসজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহানের ভাতিজা সহ অর্ধশতাধিক দূর্বৃত্ত । এঘটনায় নিজাম নকিব বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
এলাকাবাসী সুত্রে জানাযায়, সোমবার (১৮ অক্টোবর)  বিকালে পৌর শহরের শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে সংঘবদ্ধ সন্ত্রাসীরা সাংবাদিক নিজাম নকিব এর বাইকের গতিরোধ করে  হামলা করতে গেলে উপস্থিত এলাকাবাসী দূর্বৃত্তদের গণধোলাই দিলে তারা পালিয়ে যায়।
সাংবাদিক নিজাম নকিব জানান, আমি বাসা থেকে বেরিয়ে প্রেসক্লাবের উদ্দেশ্যে যাত্রাকালে শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে গেলে অপরিচিত এক ব্যাক্তি আমার বাইকের গতিরোধ করে হামলার চেষ্টা করে। এসময় উপস্থিত এলাকাবাসী এগিয়ে এসে দূর্বৃত্তদের ধাওয়া করলে, তারা একটি স্টিলের দোকানে আশ্রয় নেয়। তখন উত্তেজিত এলাকাবাসী  তাদের ঘেরাও করে রাখলে, যুবলীগ নেতা কামরুজ্জামান মিঠু এলাকাবাসীকে উপযুক্ত বিচার দিবেন বলে দূর্বৃত্তদের তার হেফাজতে নিয়ে নেন।
তিনি আরও বলেন, আমি দূর্বৃত্তদের মাঝে একজন’কে চিনতে পেরেছি, সে হচ্ছে তথাকথিত শিল্পপতি কাজী অব্দুস সোবহান এর আপন ভাতিজা  তানভীর কাজী। আমি জানিনা কি করনে দূর্বৃত্তরা হামলা করতে চেয়েছিল, আমি নগরকান্দা বাসীর কাছে চিরকৃতজ্ঞ যে, তারা আমার প্রান বাচিয়েছেন। আমি  এ বিষয়ে নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের পরামর্শক্রমে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
নগরকান্দায় কর্মরত সাংবাদিক বৃন্দ এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তা না হলে নগরকান্দার সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব জানান, সাংবাদিক নিজাম নকিবের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..