× Banner
সর্বশেষ
গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী

নগরকান্দায় ভোটারদের দ্বারে দ্বারে নৌকার প্রার্থী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: আসন্ন ১৪ই ফেব্রুয়ারী ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকার বিরামহীনভাবে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন নৌকা প্রতিকে।
নগরকান্দা পৌর সভার নগরকান্দা সদর বাজারে প্রচারনা করেন তিনি। এসময় ভোটরদের মাঝে নৌকা প্রতিকের লিফলেট বিতরন করেন তিনি। ভোট চান সবার কাছে।
মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি তাকে বিজয় উপহার দিতে পারবো বলে আশাবাদী। তিনি আরো বলেন, পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন। নৌকার বিজয় হলেই পৌর এলাকা অনেক উন্নত হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। নৌকা স্বাধীনতার পক্ষের প্রতিক। নৌকা সাধারন মানুষের প্রতিক। আমি আশা করি নৌকার বিজয় সুনিশ্চিত।


এ ক্যটাগরির আরো খবর..