× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

নগরকান্দায় দুইজনকে গুলি করে হত্যা: অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক। এলাকার আধিপত্য আর পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনায় মাদারীপুরের শিবচর থেকে অস্ত্রসহ যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

শিবচর থানার ওসি আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় কাঁঠালবাড়ি ঘাটে সার্কেল এসপির নেতৃত্বে একদল পুলিশ ওঁৎ পেতে থাকে। এ সময় একটি গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি বন্দুকসহ চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- ঘটনার মূলহোতা কেন্দ্রীয় যুবলীগ নেতা হানিফ মিয়া ওরফে হৃদয় (৩৯), তাপস (৩০) ও গাড়ি চালক মো: আক্তার (২৩)।

অস্ত্রটি হানিফ মিয়ার নিজের নামে লাইসেন্স করা বলে জানা গেছে। হানিফ মিয়া নগরকান্দা এলাকার মৃত মোসলেম আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রওশন মিয়া (৫২) ও তুহিন মিয়া (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তারা হলেন- গোলাম মাওলা (৩২), গোলাম রসুল বিপ্লব (২৫), আনিস মিয়া (২৪) ও রায়হান মিয়াকে (৬৫)। আহতদের ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত ৪ থেকে ৫ বছর ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠান্ডু মিয়ার সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়ের বিরোধ চলে আসছিল।


এ ক্যটাগরির আরো খবর..