× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

নওগাঁ-৬ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ইসরাফিল আলম

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ইসরাফিল আলম। তিনি নওগাঁ জেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন তিনি। আওয়ামীলীগ থেকে ইসরাফিল আলমকে মনোনয়ন দেওয়ার খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর শুনে ইসরাফিল আলমের সমর্থক ও নেতা-কর্মীরা আনন্দ উল্লাস করেন।

উল্লেখ্য ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন। জননেতা ইসরাফিল আলম নিশ্চিত করে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাকে আবার সুযোগ দেওয়ায় জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


এ ক্যটাগরির আরো খবর..