× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ধামারাইয়ে বিএনপি নেতার মাকে কুপিয়ে খুন, লুটপাট

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

দুলাল পাল- স্টাপ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ের সুতিপাড়ার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফটো মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তার মা রজ্জবানুকে  (৮০) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা ।এ সময় তার বাবা ফালুজ উদ্দিন বেপারীকেও কোপানো হয়।পরে দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে কয়েক লাখ টাকা ও মালপত্র লুট করে।গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

ডাকাতি নাকি পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্ধের জেরে এ হত্যা তা নিশ্চিত হওয়া যায় নি।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফটো মিয়ার ভাগ্নে জুয়েল হোসেনকে আটক করেছে পুলিশ।

এ দিকে গুরুতর অবস্থায় ফালুজ উদ্দিন বেপারীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গতকাল দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি সাংবাদিকদের বলেন এ ঘটনায় কিছু গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে।আশা করি ,শিগগির ঘটনার জট খুলবে এবং অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে। এলাকাবাসী জানায় ,ধামরাইয়ের বালিথা গ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা ফটো মিয়ার বাবা ফালুজ উদ্দিন বেপারী ও তার মা রজ্জবানু বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোর রাতে একদল দুর্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে রজ্জবানু ও তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ।


এ ক্যটাগরির আরো খবর..