দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টার: ধামরাই পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ১০৩ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৫২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ধামরাই পৌর সভার সেমিনার কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ গোলাম কবির। এবারের বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ১০০ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৮ লাখ ১৬ হাজার ৫২০ টাকা। বাজেট অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুম খান, প্যানেল মেয়র মোঃ শহিদুল্লাহ, পৌর সভার সচিব চন্দনা রানী সরকার সকল কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।